ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেলে রোহিঙ্গা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর মর্টারশেল এসে পড়ে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের ইকবাল নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন রোহিঙ্গা শিশুসহ চারজন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কোনার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাহিদ আলম (৩০), নবী হুসাইন (২১), মো. আনাস (১৫) ও সাহদিয়া (৮)।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে ঘুমধুম ইউপির ২ নম্বর ওয়ার্ড কোনার পাড়া এলাকার সীমান্তে মর্টারশেল বিস্ফোরণে ঘটনাস্থলেই ঐ রোহিঙ্গা নিহত হন।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে পড়ে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হ‌য়ে‌ছেন।

নাইক্ষ্যংছড়ি থানার এসআই মিঠুন সিংহ গণমাধ্যমকে জানান, মর্টারশেলটি সীমান্তে বিস্ফোরিত হওয়ার সংবাদ পেয়েছি। আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেলে রোহিঙ্গা নিহত

আপডেট টাইম : ০৮:৪৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২