ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

সমাজের ইতিবাচক ভূমিকা, রাবি ভিসি পেলেন পুরস্কার

সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় ‘এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ কমিউনিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি নিজেই পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বেচ্ছাসেবী সংগঠন এসওএস শিশু পল্লীর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার পান তিনি। অনুষ্ঠানে রাবি ভিসিসহ ৯জন সমাজসেবী এবং শিশুপল্লীর ৮ জন কেয়ারলিভারের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বিষয়টি নিয়ে কথা হলে অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমি এসওএসর অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়েছি। মূলত এসওএস যে মানবিক কাজগুলো করছে, সেখানে গিয়ে আমার নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়েছে। আমি যাই করি না কেন, কিছু করার চেষ্টা করি। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি মনে করি বাংলাদেশের সব সচেতন এবং সামর্থ্যবান নাগরিককে মানবিক সংগঠনগুলোর পাশে দাঁড়ানো উচিত। তাহলে আমরা যে আগামী সমাজের কথা বলছি, সেটি বিনির্মাণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচএসবিসির সিইও মাহবুব উর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম তারিকুল ইসলামসহ এসওএসর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্টজনরা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক শিশু পল্লী সংস্থা এসওএস গড়ে উঠে মূলত বিশ্বব্যাপী অসহায় পরিবারবিহীন শিশুদের সহায়তার জন্য। পরবর্তীতে এটি ১৯৭২ সালে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশেও প্রতিষ্ঠা লাভ করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

সমাজের ইতিবাচক ভূমিকা, রাবি ভিসি পেলেন পুরস্কার

আপডেট টাইম : ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২