ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

কুমিল্লায় মোটরসাইকেলের দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লার লাকসাম উপজেলার ভৈষকপালিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লালমাই উপজেলার আলীশ্বর গ্রামের মো. শান্ত (২৫) ও একই এলাকার চয়ন (২২)।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে ক্রসিং থানার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার রাতে নিহতরা মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এসময় ভৈষকপালিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দিকনির্দেশনার খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মারাত্মক আহত হন দুজনই। স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী

কুমিল্লায় মোটরসাইকেলের দুর্ঘটনায় নিহত ২

আপডেট টাইম : ০৮:৩৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২