ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

অল্প বৃষ্টিতে সচিবালয়ে জলাবদ্ধতা সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলিস্তান ও আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়।এক পশলা বৃষ্টিতে সচিবালয়েও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে ঢাকার কোনো কোনো স্থানে সামান্য বৃষ্টি হয়েছে, কোথাও আবার বৃষ্টিই হয়নি।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকেই আকাশ মেঘে ঢেকে যায়। সাড়ে ১১টার দিকে ঝুম বৃষ্টি নামে। গুলিস্তান ও আশপাশের এলাকায় ৩০ মিনিটের মতো ঝুম বৃষ্টি হয়েছে।
বৃষ্টি থেমে যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, অনেক স্থানেই পানি জমেছে। পানি জমায় চলাচলের ক্ষেত্রে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দুর্ভোগে পড়েন। কেউ বাধ্য হয়ে জুতা ভিজিয়ে, প্যান্ট গুটিয়ে আধা ভেজা হয়ে চলাচল করছেন।

সচিবালয়ের ৪ নম্বর ভবনের পশ্চিম পাশ, ক্লিনিক ভবনের পেছনের অংশ, ৩ নম্বর ভবনের পেছনে চালাচলের মূল পথটিও পানিতে তলিয়ে গেছে। ৬ নম্বর ভবনের দক্ষিণ পাশে প্রায় হাঁটু সমান পানি জমেছে। ৩ নম্বর ভবন ঘিরে থাকা বাগানেও পানি জমেছে।
স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রণালয় থাকা ৩ নম্বর ভবনের উত্তর-পূর্ব দিকের প্রবেশ ও বের হওয়ার পথটির সামনে পানি জমেছে। কায়দা করে এ পথটুকু পার হতে চাইছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী আলমগীর। কিন্তু শেষ রক্ষা হয়নি, পায়ের পুরো অংশই ভিজে যায়।

তিনি যেতে যেতে বলেন, ‘এটুকু বৃষ্টিতে সচিবালয়ের মতো জায়গার এ অবস্থা। অন্য জায়গার কী অবস্থা আল্লাহই জানে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

অল্প বৃষ্টিতে সচিবালয়ে জলাবদ্ধতা সৃষ্টি

আপডেট টাইম : ০৫:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯