ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ার শেরপু‌র উপজেলায় শেখ মর্তুজা কাওসার অভি (৩০) নামের এক পৌর আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে এ হত্যাকাণ্ড ঘটে। এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস।

নিহত অ‌ভি ওই উপজেলার খন্দকারপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত হোসাইন কাওসার ফুয়াদ।

এসআই সাচ্চু বিশ্বাস জানান, আওয়ামী লীগ নেতা অভি উপজেলা পরিষদের সামনে অবস্থান করছিলেন। ওই সময় পূর্ব শত্রুতার জেরে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এসময় নিজেকে বাঁচানোর জন্য অভি দৌড়ে উপজেলা পরিষদ চত্বরে ঢোকেন। সেখানে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখেন ওই যুবকরা। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। শজিমেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আতোয়ার রহমান খোন্দকার জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তাদের ধরতে অভিযান চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৯:১৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২