ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে প্রাইভেটকারে মিললো এক লাখ ইয়াবা

কক্সবাজারের কলাতলি বাইপাস সড়কের নতুন জেলগেট এলাকায় দুইটি প্রাইভেট গাড়ি তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় একটি নোয়াহ গাড়ি ও একটি প্রিমিও মডেলের প্রাইভেটকার জব্দ করা হয়।

আটকের নাম সাহাব উদ্দিন। তিনি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর খুনিয়াপালং গ্রামের ছৈয়দ আলমের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকধারী একদল গোয়েন্দা পুলিশ টিম এ অভিযান পরিচালনা করে।

ইয়াবাগুলো কৌশলে প্রিমিও মডেলের প্রাইভেটকারযোগে টেকনাফ থেকে আনা হয়েছিল।

ওসি সাইফুল আলম আরো বলেন, মাদক পাচারকারী চক্রের আরো কয়েকজন সদস্য পালিয়ে গেছে। তাদেরও আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্রাইভেটকারে মিললো এক লাখ ইয়াবা

আপডেট টাইম : ০৮:৩২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২