ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

রিয়াল মাদ্রিদকে ঠেকিয়ে দিলো ১০ জনের ওসাসুনা

পেনাল্টি মিসে ১০ জনের ওসাসুনার বিপক্ষে পয়েন্ট হারালো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে হারালো পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ। ইনজুরি থেকে ফিরে দলকে জেতাতে পারলেন না ফরাসি তারকা করিম বেনজেমা।

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-ওসাসুনা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শুরুতে বেশকিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে প্রথম হাফ শেষের মিনিট তিনেক আগে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এ মৌসুমে লিগে সাত ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল ৫টি।

দ্বিতীয় হাফের পঞ্চম মিনিটে ওসাসুনাকে সমতায় ফেরান কিকে গার্সিয়া। উনাই গার্সিয়ার ক্রসে ডি-বক্সে লাফিয়ে স্প্যানিশ ফরোয়ার্ডের হেডে বল দূরের পোস্টের ওপরের কোনা দিয়ে জালে জড়ায়। লাফিয়ে নাগাল পাননি রিয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিন।

৫৩ মিনিটে চুয়ামেনি এবং সাবায়োসকে উঠিয়ে আনচেলত্তি মাঠে নামান কামাভিঙ্গা ও ভালভেরদেকে। ম্যাচের ৭৯ মিনিটে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। তবে তা গোল পোস্টে লাগে। ৮১ মিনিটে বেনজেমার গোল অফসাইডে বাতিল হয়ে যায়। পরে বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি রিয়াল। ফলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ফলে হারাতে হয় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগও।

এই ম্যাচের আগে ওসাসুনার বিপক্ষে টানা ১৪ ম্যাচে জয় পেয়েছিল রিয়াল। শেষবার ওসাসুনার কাছে রিয়াল হেরেছিল ২০১১ সালে। আর ওসাসুনার কাছে ঘরের মাঠে রিয়ালের সবশেষ হার ২০০৪ সালে।

৭ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে রিয়ালের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে শীর্ষস্থান বার্সেলোনার দখলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

রিয়াল মাদ্রিদকে ঠেকিয়ে দিলো ১০ জনের ওসাসুনা

আপডেট টাইম : ০৮:৫৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২