ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

জন্ম-মৃত্যু নিবন্ধনে এক বিভাগেই শীর্ষ সাত জেলা

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ২০২১-২২ অর্থবছরের হিসবে দেশের সব জেলার মধ্যে শীর্ষ ১০-এ রয়েছে রাজশাহী বিভাগের সাত জেলা। এর মধ্যে সারাদেশে নওগাঁ জেলার অবস্থান দ্বিতীয়। রাজশাহী বিভাগে নওগাঁর অবস্থান প্রথম।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে নওগাঁ বিভাগীয় পর্যায়ে প্রথম এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় এবং জাতীয় পর্যায়ে তৃতীয় অবস্থানে রয়েছে। পাবনা রয়েছে বিভাগীয় পর্যায়ে তৃতীয় এবং জাতীয় পর্যায়ে চতুর্থ অবস্থানে। নাটোরের অবস্থান বিভাগীয় পর্যায়ে চতুর্থ এবং জাতীয় পর্যায়ে পঞ্চম। সিরাজগঞ্জ রয়েছে বিভাগীয় পর্যায়ে পঞ্চম এবং জাতীয় পর্যায়ে সপ্তম অবস্থানে। রাজশাহী জেলা রয়েছে বিভাগীয় পর্যায়ে ষষ্ঠ এবং জাতীয় পর্যায়ে অষ্টম অবস্থানে। এছাড়া জয়পুরহাট বিভাগীয় পর্যায়ে সপ্তম এবং জাতীয় পর্যায়ে পঞ্চম অবস্থানে রয়েছে। আর বগুড়া বিভাগীয় পর্যায়ে নবম এবং জাতীয় পর্যায়ে ২৩তম অবস্থানে রয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন এ তথ্য নিশ্চিত করে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জন্মের ৪৫ দিনের মধ্যে সব শিশুর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে যেকোনো মানুষের মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার বাধ্যবাধকতা রয়েছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ৪৫ দিনের মধ্যে জন্ম এবং মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে জন্ম মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্সের কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের ২০২১-২২ অর্থবছরের জন্ম এবং মৃত্যু নিবন্ধনে প্রথম হয়েছে নওগাঁ জেলা। আর ৬৪টি জেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে নওগাঁ।

তিনি আরো জানান, মাঠপর্যায়ে জেলা প্রশাসক, ইউএনও, স্থানীয় সরকার শাখার সব কর্মকর্তার প্রচেষ্টায় এ সফলতা এসেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

জন্ম-মৃত্যু নিবন্ধনে এক বিভাগেই শীর্ষ সাত জেলা

আপডেট টাইম : ০৭:৫৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২