ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ইসলামের কল্যাণে কাজ করে গেছেন বঙ্গবন্ধু: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ইসলামের কল্যাণে কাজ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ জন্য দলের নেতাকর্মীদের মসজিদ-মাদরাসা নির্মাণসহ ইসলামের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার কথাও বলেন তিনি।

রোববার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশেকানে রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রদর্শিত পথে চলার আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘মহানবী (সা.) অন্ধকার যুগের অবসান ঘটিয়ে জ্বেলেছেন চিরসত্যের আলো। তিনি বিশ্ব শান্তি ও মানবতার পথপ্রদর্শক।’

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা। তার ক্ষমা, উদারতা, নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন, যুদ্ধ কৌশল, শাসন ব্যবস্থাসহ বিশ্বশান্তির যে মহান বাণী জগতে প্রচার করেছেন, তা থেকে শিক্ষা নিয়ে যদি আমরা কর্মপন্থা নির্ধারণ করি তাহলে আমাদের মাতৃভূমি হয়ে উঠবে আরো শান্তিময়। বাংলাদেশে যে অসাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা আরো দৃঢ় হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এ ছাড়া অনুষ্ঠানে হাক্কানী ওলামায়ে কেরামসহ ভক্ত ও আশেকানরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ইসলামের কল্যাণে কাজ করে গেছেন বঙ্গবন্ধু: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২