ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে: এস এম কামাল

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন ডা. মকবুলকে। তাকে বিজয়ী করতে সবাইকে কাজ করতে হবে। দলের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দলীয় সবাইকে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। যার যার এলাকায় জনপ্রতিনিধি রয়েছে তাদের সবার সঙ্গে কথা বলতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে।

রোববার বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়েজিত নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এস এম কামাল হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার সবার কথা ভাবেন। তাই দলের বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. মকবুলকে মনোনয়ন দিয়েছেন। সৎ ও যোগ্য প্রার্থী তিনি। তার বিকল্প কেউ নেই।

তিনি বলেন, ডা. মকবুলের মতো মানুষরা কখনো দলকে ছেড়ে যাননি। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে গেছেন। দলের স্বার্থে তারা ছিলেন আপসহীন। তাই যারা দলের জন্য আত্মত্যাগী তাদের জন্য আমাদের কাজ করতে হবে। ডা. মকবুলের বিজয় মানে শেখ হাসিনার বিজয়, বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়।

তাই সবাইকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ হাসিনা মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেনের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান এস এম কামাল।

জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি জামান নিকেতা, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাাদুর রহমান দুলু প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে: এস এম কামাল

আপডেট টাইম : ০৭:৫১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২