ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শিশুর সর্বনাশের পর শ্বাসরোধে হত্যা, সেই রিকশাচালক গ্রেফতার

চট্টগ্রাম নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে রিকশাচালক মো. ওসমান হারুন মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের ডিসি (বন্দর) শাকিলা সুলতানা। এর আগে, বুধবার রাতে নগরের ডবলমুরিং থানার বেপারি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিসি জানান, ১৭ সেপ্টেম্বর বিরিয়ানি খাওয়ানোর কথা বলে শিশু সুরমা আক্তারকে নগরের হালিশহরের কে ব্লক থেকে নিজের রিকশায় তুলে নেন ওসমান। বড়পোল এলাকায় নিয়ে তাকে বিরিয়ানি খাওয়ান। পরে পোর্ট কলোনি সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন।

ডিসি আরো জানান, ঘটনার পর থেকে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন ওসমান। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

১৮ সেপ্টেম্বর পরিত্যক্ত ঘরটি থেকে সুরমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় বন্দর থানায় মামলা হলে নগরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিকে শনাক্ত করে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শিশুর সর্বনাশের পর শ্বাসরোধে হত্যা, সেই রিকশাচালক গ্রেফতার

আপডেট টাইম : ০৮:০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২