ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী।

শনিবার (১৫ অক্টোবর) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরিদ সমাজে এ ঘটনা ঘটে।

এদিকে, প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক মো. বেলাল হোসেন (২২) ও তার পরিবার বাড়ি তালা দিয়ে পালিয়ে গেছে।

ভুক্তভোগী তরুণী জানান, তিনি ও প্রেমিক বেলাল একই ইউনিয়নের বাসিন্দা। দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে বিয়ের প্রতিশ্রুতিতে দুই মাস আগে তাকে ধর্ষণ করেন বেলাল। এর মধ্যে ১৫ দিন আগে বেলাল প্রেমিকার বাড়ি গিয়ে বিয়ের আশ্বাস দেয়।

বিষয়টি জানতে পেরে বেলালের পরিবারের লোকজন তাকে অন্যত্র বিয়ে করানোর জন্য প্রস্তুতি নেয়। পরে তিনি (প্রেমিকা) বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বেলাল তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন ওই তরুণী।

এ বিষয়ে জানতে চাইলে প্রেমিক বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরিদ সমাজের সভাপতি বোরহান উদ্দিন বলেন, ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত তরুণের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার সমাজকে বিষয়টি জানায়। তবে ছেলেপক্ষ বৈঠকে না আসায় বিষয়টির কোনো সুরাহা হয়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক

আপডেট টাইম : ০৮:৫১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২