ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বরিশালের সড়কগুলো পানির নিচে, বন্ধ নৌ-চলাচল

ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল নদীবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় সবধরনের লঞ্চসহ নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার রাত থেকে মুষলধারে বৃষ্টিতে বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে গেছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর বরিশালের নৌবন্দর ও পরিবহণ বিভাগের উপ-পরিচালক আবদুর রাজ্জাক।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার রাত ৯টা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সোমবার দুপুর ৩টা পর্যন্ত ১৫৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল।

মুষলধারে বৃষ্টি হওয়ায় সোমবার নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ অর্ধশতাধিক এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। মাঝে মাঝে দমকা বাতাস বইছে ও নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।

জ্যেষ্ঠ উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, সোমবার মধ্যরাত বা মঙ্গলবার ভোরে পটুয়াখালী জেলার খেপুপাড়ার নিকট দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে। আগামী দুই-তিন দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। ফলে উপকূলীয় অঞ্চলে ৫ থেকে ৮ ফুট পানি বৃদ্ধি পেতে পারে। উপকূলে ১০০ কিলোমিটার বেগে ঝড়োবাতাস বয়ে যেতে পারে। টানা বৃষ্টিতে উপকূলের ঘরবাড়ি ও গাছপালার মাটি নরম হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বিআইডব্লিউটিএ-এর বরিশাল নৌবন্দর ও পরিবহণ বিভাগের উপপরিচালক আবদুল রাজ্জাক জানান, বরিশাল নৌবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বরিশালের সড়কগুলো পানির নিচে, বন্ধ নৌ-চলাচল

আপডেট টাইম : ০৯:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২