ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় বায়িং হাউজে ককটেল বিস্ফোরণ

রাজধানীর উত্তরায় একটি বায়িং হাউজের রান্নাঘরে পর পর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৬/এ রোডের ২০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এই ককটেল বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ঘটনায় ভবনের কেয়ারটেকার হাবিবুল্লাকে আটক করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঐ ফ্ল্যাটে ফ্যাশন ভিলেজ নামে একটি বায়িং হাউজ রয়েছে। সেই ফ্ল্যাটের রান্নাঘরে এ বিস্ফোরণ ঘটে। কী উদ্দেশ্যে কারা ককটেলগুলো রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় বায়িং হাউজে ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৯:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২