ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চলন্ত ট্রেনে সন্তান প্রসব করলেন প্রসূতি

ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তানিয়া আক্তার নামে এক প্রসূতি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা স্টেশনের রসুলপুর ক্রসিং এলাকায় এ শিশুটির জন্ম হয়। মা ও শিশু সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। প্রসূতি তানিয়া আক্তার নরসিংদীর মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি নোয়াখালী সদর উপজেলার সোনাপুর এলাকায়।

শিশুটির বাবা এরশাদ মিয়া জানান, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি। আমার স্ত্রী এবং সন্তান দুজনই সুস্থ আছেন। বর্তমানে তারা কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালের চিকিৎসক ডা. বাধন জানান, বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু জানান, নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দ্যেশ্যে উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগিতে উঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর ক্রসিং এলাকায় আসতেই প্রসব বেদনা উঠে তানিয়ার। বিষয়টি জানতে পেরে ট্রেনে গার্ডরা ওই বগির অন্য যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেন এবং সেখানে থাকা মহিলা যাত্রীদের সহযোগীতায় তার প্রসবের ব্যবস্থা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চলন্ত ট্রেনে সন্তান প্রসব করলেন প্রসূতি

আপডেট টাইম : ০৯:৩৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২