ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইলের নাগরপুরে বাবা হত্যা করলো ছেলে গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সাইনবোর্ড যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল

দেশে ফিরলেন টাইগাররা

সফলতা-ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল। পুরো টুর্নামেন্ট জুড়ে মন্দ কাটেনি টাইগারদের। এমনকি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সমীকরণও চলে এসেছিল সাকিব-লিটনদের সামনে। প্রথমবারের মতো জয় পেয়েছে সুপার টুয়েলভে।

বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার রাত ১০টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহন করা বিমানটি।

এর আগে অ্যাডিলেড থেকে এদিন সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে উড়াল দেয় লাল-সবুজ জার্সিধারীরা। সিঙ্গাপুর হয়ে অবশেষে ঢাকায় এসে নামলেন।

তবে দলের সঙ্গে ফেরেননি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি অ্যাডিলেড থেকে সিডনি হয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন। সাকিব ছাড়া আরো দুজন মিরাজ ও সোহান ফিরছেন না দলের সঙ্গে। তারা আরও কয়েকদিন অস্ট্রেলিয়ায় থাকবেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। কোন বিশ্বকাপের দ্বিতীয় পর্বে এটাই ছিল টাইগারদের প্রথম জয়। পরে জিম্বাবুয়েকেও হারায় বাংলাদেশ। এর মধ্যে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে হারতে হয়। যদিও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ অবধি টিকে ছিল বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা। কিন্তু এই ম্যাচে জয় না পাওয়ায় সেটি আর খেলা হয়নি।

টাইগারদের পরের মিশন ভারতের বিপক্ষে ঘরের মাঠে। দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পহেলা ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে রোহিত শর্মাদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার

দেশে ফিরলেন টাইগাররা

আপডেট টাইম : ০৮:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২