ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় লুটের সোয়া কোটি টাকা উদ্ধারে ডিসি মির্জা তারেকসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি – সম্পাদক যশোরে ২৭ হাজার ইয়াবাসহ একজন আটক যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া সব ইরানি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে জর্ডান বাংলাদেশ ট্রাভেল মার্ট শুরু ৩ সেপ্টেম্বর ওমরা থেকে ফিরে বিমানবন্দরে নেমেই যা বললেন আসিফ মাহমুদ

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া সব ইরানি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে মার্কিন বিমান বাহনীর অভিযানের পাল্টা জবাব দিতে জর্ডানে মার্কিন বাহিনীর দুই বিমানঘাঁটি লক্ষ্য করে যতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, সবগুলো আটকে দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার জর্ডানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মোট আটটি বিদেশী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং সামরিক-বেসামরিক কোনো প্রকার লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেগুলো আকাশেই আটকে দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে।

গত কাল রোববার রাতে হরমুজ প্রণালী অঞ্চলে অবস্থিত লারাক দ্বীপে বিমান অভিযান চালিয়ে দু’টি লাঞ্চার ধ্বংস করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। হামলার পর এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, লারাক দ্বীপের এ দু’টি লাঞ্চার হরমুজে জলমাইন স্থাপনের কাজে ব্যবহার করা হতো।

এ অভিযানের মাধ্যমে ইরানের ভূখণ্ডে প্রায় এক মাস পর হামলা পরিচালনা করল মার্কিন বাহিনী।

এদিকে মার্কিন বাহিনীর অতর্কিত এই বিমান অভিযানে ব্যাপক ক্ষুব্ধ হয় ইরান এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং কয়েক ঘণ্টার মধ্যে জর্ডানের কিং হুসেইন এবং আজরাকে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সোমবার সকালে এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়ে আইআরজিসি দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্রে দুই বিমানঘাঁটির প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর আইআরজিসির দাবি নাকচ করে পাল্টা বিবৃতি দিলো ওমান।

সূত্র : আনাদোলু এজেন্সি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় লুটের সোয়া কোটি টাকা উদ্ধারে ডিসি মির্জা তারেকসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া সব ইরানি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে জর্ডান

আপডেট টাইম : ০৪:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬