ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরাগে র‌্যাবের সহায়তায় পুলিশের যৌথ অভিযান: তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার সৌদি আরবে ফাস্টফুড দোকানে চাকরির প্রলোভনে মানবপাচার চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরায় লুটের সোয়া কোটি টাকা উদ্ধারে ডিসি মির্জা তারেকসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি সম্পাদক যশোরে ২৭ হাজার ইয়াবাসহ একজন আটক যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া সব ইরানি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে জর্ডান

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ একজন আটক

তরিকুল ইসলাম:বিশেষ প্রতিনিধি।

যশোরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা-পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও এসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়।

পরে তাঁর সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়া এলাকার মো. নজরুল ও মোছা. নবিছন খাতুনের ছেলে। তিনি বর্তমানে যশোরের তালতলা-বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যশোর জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তুরাগে র‌্যাবের সহায়তায় পুলিশের যৌথ অভিযান: তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ একজন আটক

আপডেট টাইম : ০৫:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬