নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ এলাকা থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসা তালিকাভুক্ত চিহ্নিত চাঁদাবাজ মোঃ ফারুক (৩৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪:৪০ ঘটিকায় তুরাগ থানা পুলিশ ও র্যাব-০১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, তুরাগ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, এসআই স্বপ্না খাতুন এবং কনস্টেবল মোঃ আশিকুর রহমান (কন/৮৯৯৫) এই যৌথ অভিযানে অংশ নেন। অভিযানটি তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের ৩/বি নম্বর রোডে অবস্থিত ‘হিমালয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর সামনের পাকা রাস্তার ওপর পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ফারুক তুরাগ থানার স্থায়ী বাসিন্দা এবং মোঃ বাচ্চু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে তুরাগ ও উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।
আসামির পূর্ব অপরাধের তথ্য (পিসিপিআর): ১. তুরাগ থানা FIR নং-২০ (২৫/০৬/২০০৮): নারী ও শিশু নির্যাতন দমন আইন (ধারা- ৭/৩০)। ২. উত্তরা পশ্চিম থানা FIR নং-৪৬/৩৮৭ (১৭/০৮/২০২২): পেনাল কোড (ধারা- ৩৪২/৩৮৫/৩৮৬/৩২৩/৫০৬/৩৪/১৭০)। ৩. তুরাগ থানা FIR নং-১৮ (২২/০২/২০২৬): পেনাল কোড (ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৪২৭/৫০৬)। ৪. তুরাগ থানা FIR নং-২০ (২২/১১/২০২৪): পেনাল কোড (ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬)। ৫. উত্তরা পশ্চিম থানা FIR নং-১ (০১/০৮/২০২৩): পেনাল কোড (ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩২৬/৪২৭/১০৯) এবং বিস্ফোরক উপাদান আইন (ধারা- ৩/৬)।
ধৃত আসামির বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















