ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইলের নাগরপুরে বাবা হত্যা করলো ছেলে গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সাইনবোর্ড যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবকের এক মাসের কারাদণ্ড

অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বিশ্বকাপ সেরা একাদশে মোস্তাফিজ

বেশ কিছুদিন ধরে কাটারে ধার ছিল না পেসার মোস্তাফিজুর রহমানের। উইকেট সেভাবে শিকার করতে পারছিলেন না। কিন্তু রান দিচ্ছিলেন বেশি। সবচেয়ে শঙ্কার বিষয় ছিল ডেথ ওভারগুলোতেই কার্যকারিতা হারাচ্ছিলেন দ্য ফিজ।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছুটা হলেও ছন্দ ফিরে পান মোস্তাফিজুর। বল হাতে উইকেট কম পেলেও রান দিয়েছিলেন অনেক কম। তার পুরস্কারও পেলেন কাটার মাস্টার। অস্ট্রেলিয়ার জনপ্রিয় গণমাধ্যম ক্রিকেট ডট কম ডট এইউ’র সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে অস্ট্রেলিয়ান এই গণমাধ্যমের বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে।

যেখানে চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড থেকে আছেন ৩ ক্রিকেটার। পাকিস্তান ও ভারতের ২ ক্রিকেটারের ঠাঁই হয়েছে। নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ১ জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন এই একাদশে।

বিশ্বকাপে সেমিতে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। তাদের দু’জনকে একাদশেও ওপেনার হিসেবে রাখা হয়েছে। বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলিকে রাখা হয়েছে ওয়ানডাউনে। এরপরই চারে ভারতের মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদবের স্থান।

বিশ্বকাপের অন্যতম সেঞ্চুরিয়ান কিউই ব্যাটার গ্লেন ফিলিপস আছেন পাঁচে। ছয়ে জিম্বাবুয়েকে প্রাথমিক পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে নিয়ে আসা অলরাউন্ডার সিকান্দার রাজা-ই পছন্দ ক্রিকেট ডট কম ডট এইউ’র।

সাতেও আছেন অলরাউন্ডার, পাকিস্তানের শাদাব খান। টুর্নামেন্টসেরা ইংলিশ তারকা স্যাম কারানকে আছেন আটে।

এবার তিন পেসার অন্তর্ভূক্তির পালা। সেখানে অস্ট্রেলীয় গণমাধ্যমটির প্রথম পছন্দ বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এরপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যানরিক নরকিয়া। সর্বশেষ পেসার হিসেবে রয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা

অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বিশ্বকাপ সেরা একাদশে মোস্তাফিজ

আপডেট টাইম : ০৭:৪৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২