ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা লক্ষ্মীপুরে আমনের ব্যাপক ফলন, দামে খুশি কৃষকরা তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার ঝিনাইদহে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার রুশ জাহাজে হা/ম/লায় আ/হত লিবিয়ার নৌবাহিনীর দুই সদস্যের মৃ/ত্যু সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

গাজায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড, ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে পুরো ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

গাজার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামে জনবহুল একটি শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন লেগেছে।

রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটটি শরণার্থী শিবিরের একটি জাবালিয়া। ঐ শিবিরে প্রায় ৬ লাখ লোকের বাস।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।

সূত্র: বিবিসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

গাজায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড, ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৪৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২