ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত করে পালালেন ঝালমুড়ি বিক্রেতা

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমানকে ছুরিকাঘাত করেছেন এক ঝালমুড়ি বিক্রেতা। এ ঘটনায় ফরিদ বেপারী নামে একজনকে আটক করে করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনের লিংক রোডে এ ঘটনা ঘটে। ২৬ বছরের ফাহিম শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফাহিম মেডিকেলের ২৫তম ব্যাচের চিকিৎসক। তিনি ঢাকার সবুজবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে তিনি।

অভিযোগ রয়েছে, আটক ফরিদ বেপারীর ছেলে ২৫ বছরের শাকিল বেপারী ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত করেন। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন শাকিল।

জানা গেছে, শজিমেক হাসপাতালের সামনে ঝালমুড়ি বিক্রি করেন ফরিদ ও তার ছেলে শাকিল। সন্ধ্যায় তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন ইন্টার্ন চিকিৎসক ফাহিম। ঝালমুড়ি খেতে সুস্বাদু না হওয়ায় বিক্রেতাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ফাহিম।একপর্যায়ে শাকিল পেঁয়াজ কাটা ছুরি দিয়ে ফাহিমকে আঘাত করে পালিয়ে যান। পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসক ফাহিমকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত শাকিলকে ধরতে অভিযান চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত করে পালালেন ঝালমুড়ি বিক্রেতা

আপডেট টাইম : ০৮:৫০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২