ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি বলছে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে। কিন্তু এত বড় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া সম্ভব নয়। এজন্য শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে। সেখানেই তাদের সমাবেশ করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনারও সোহরাওয়ার্দী উদ্যানকে উপযুক্ত মনে করেছেন। এজন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আর কিছু বলতে চাই না।

বিএনপি বলছে সরকার পল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। যেখানে ভালো মনে করেছে, সেখানেই সরকার অনুমতি দিয়েছে। বিএনপি আমাদের কাছে তিনটি জায়গার কথা বলেছিল। এর মধ্যে একটি সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, এত বড় গ্যাদারিং আর কোথায় করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে। কিন্তু সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২