ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

রাজধানীতে ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসার ফ্ল্যাট থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তার নাম আমেনা আক্তার (১৩)।

সোমবার রাতে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আমেনা ঝিনাইদহের মহেশপুরের মো. মামুনের মেয়ে।

রাতে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব বিষয় নিশ্চিত করেছেন।

এসআই জাহাঙ্গীর বলেন, সোমবার রাতে খবর পেয়ে নিউ ইস্কাটনের ৩১/এ ভবনের অষ্টম তলার মো. মনিরুজ্জামানের ফ্ল্যাট থেকে গৃহকর্মী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বাসার লোকজন দাবি করেছেন বাসায় সবার অনুপস্থিতিতে আমেনা গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমেনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

রাজধানীতে ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:১৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২