রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসার ফ্ল্যাট থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তার নাম আমেনা আক্তার (১৩)।
সোমবার রাতে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আমেনা ঝিনাইদহের মহেশপুরের মো. মামুনের মেয়ে।
রাতে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব বিষয় নিশ্চিত করেছেন।
এসআই জাহাঙ্গীর বলেন, সোমবার রাতে খবর পেয়ে নিউ ইস্কাটনের ৩১/এ ভবনের অষ্টম তলার মো. মনিরুজ্জামানের ফ্ল্যাট থেকে গৃহকর্মী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বাসার লোকজন দাবি করেছেন বাসায় সবার অনুপস্থিতিতে আমেনা গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমেনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















