রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

এফএও’র সঙ্গে ৪ কারিগরি সহায়তা প্রকল্প চুক্তি

  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সঙ্গে সহনশীল ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থার জন্য চারটি কারিগরি সহায়তা প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে।

এসব প্রকল্প কৃষি ও পরিবেশ খাতে অবদান রাখবে। এই খাতগুলোর প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগণ ও প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার উন্নতিতে উল্লেখযোগ্যভাবে সহায়তা করবে।

রোববার ইআরডি সচিব শরিফা খান এবং বাংলাদেশে এফএও প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন প্রকল্প চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।

চারটি প্রকল্পের মধ্যে তিনটি কৃষি মন্ত্রণালয় এবং একটি স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করবে।

বাংলাদেশ ১৯৭৩ সালে এফএও-এর সদস্য হওয়ার পর থেকে কৃষি (শস্য, মৎস্য ও পশুসম্পদ) এবং পরিবেশ খাতে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

এফএও বাংলাদেশকে এ পর্যন্ত ৩৫০টি প্রকল্পে কারিগরি সহায়তা প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com