ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

পিইসি পরীক্ষা আপাতত বন্ধ করার কোন পরিকল্পনা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সরকার প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করে শিক্ষক নিয়োগ করা হয়েছে ও অধিকতর যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ প্রদানের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯’ জারি করা হয়েছে।

২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হয়। এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে পিইসি পরীক্ষা সম্পন্ন হচ্ছে। এ পরীক্ষা আপাতত বন্ধ করার কোন পরিকল্পনা নেই।
মঙ্গলবার জাতীয় সংসদে বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. জাকির হোসেন।

সংসদ সদস্য মো. হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) ফেউজ-২ প্রকল্পের আওতায় বর্তমানে ৫৮টি উপজেলায় ঝড়ে পড়া শিশুদের নিয়ে ১৯১৬টি শিখন কেন্দ্রে ৩৬ হাজার ৮৭২ শিক্ষার্থী এবং ১০টি সিটি কর্পোরশেনে ৩২৫টি কম্পাউন্ডে ১৫১৮টি শিখন কেন্দ্রের মাধ্যমে ৩৯ হাজার ৭৩২ বস্তিবাসী শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয়েছে।

সংরক্ষিত নারী এমপি বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেনের প্রশ্নের জবাবে গণশিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষাজীবন থেকে ঝড়েপড়া রোধে স্কুল বা শিক্ষা-প্রতিষ্ঠানের পরিবেশ দৃষ্টিনন্দন করা হয়েছে। পড়ার উপযোগী পরিবেশ আরও আকর্ষণীয় করে শিশুদের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

পিইসি পরীক্ষা আপাতত বন্ধ করার কোন পরিকল্পনা নেই

আপডেট টাইম : ০৮:০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯