ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দীপিকাই কেন ট্রফির পর্দা সরানোর সুযোগ পেলেন?

কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয় লুসাইল স্টেডিয়ামে। ১৮ ডিসেম্বর ফাইনালের এই দিনটিতে মাঠের অস্থায়ী মঞ্চে বিশ্বকাপ ট্রফির পর্দা উন্মোচন করেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তাকেই কেন বেছে নিল ফিফা কর্তৃপক্ষ?

বিশ্বকাপ ফুটবলে খেলার মাঠে ভারত খেলার সুযোগ না পেলেও এবারের বিশ্বকাপ ফুটবল ভারতের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

কেননা এবারের কাতারের ফুটবল বিশ্বকাপে ছিল ভারতীয় অভিনেত্রীদের জয়-জয়কার। প্রথমদিকে ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে দর্শকরা দেখতে পেয়েছিল এ বছরের ফুটবল বিশ্বকাপের থিম সং লাইট দ্য স্কাইতে। এরপর জমকালো ফাইনালের আসরে দ্যুতি ছড়ান ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ফিফায় ভারতীয়দের এমন গুরুত্বপূর্ণ অংশগ্রহণে দেশটির সরকারপ্রধান আশা করছেন ভবিষ্যতের ফুটবল বিশ্বকাপে ভারতও ফুটবল খেলার দ্যুতি ছড়াবে সারা বিশ্বে।

এদিকে রোববার (১৮ ডিসেম্বর) ভারতীয় এবং আন্তর্জাতিক দিক থেকে প্রথম অভিনেত্রী হিসেবে ‘ওয়ার্ল্ড কাপ আনভেইল’ এর মতো সম্মানজনক দায়িত্ব পালন করেন দীপিকা।

ফিফা কর্তৃপক্ষ এ দায়িত্ব পালনের জন্য তাকেই মনোনীত করার অনেক কারণ ছিল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং এই সময়ের বরাতে জানা যায়, শুধু বলিউডেই দীপিকার পরিচিতি আটকে নেই। তিনি হলিউডের সিনেমায় দক্ষতার সঙ্গে অভিনয় করে অনেকের প্রশংসা কুড়িয়েছেন।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দীপিকা। সম্প্রতি ‘গোল্ডেন রেশিও অফ বিউটি’র পক্ষে সেরা ১০ সুন্দরীদের তালিকায় উঠে এসেছিল দীপিকার নাম। একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে এই অনন্য কীর্তি স্থাপন করেছেন।

শুধু তাই নয়, বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে ফরাসি ফ্যাশন ব্র্যান্ড Louis Vuitton এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর এসব আন্তর্জাতিক অর্জনের জন্যই দীপিকা পেয়েছেন বিশ্বকাপ ট্রফির ওপর থেকে পর্দা সরানোর মতো সম্মানজনক দায়িত্ব।

এবারের বিশ্বকাপ ফুটবল ট্রফিটি ছিল ৬.১৭৫ কেজি ওজনের। ১৮ ক্যারেট সোনা এবং ম্যালেকাইট দিয়ে তৈরি এ ট্রফির যেন কোনো ক্ষতি না হয় তাই পর্দা উন্মোচনের আগে Louis Vuitton এর বিশেষ ব্যাগে করে কাতারের লুসেইল স্টেডিয়ামে নিয়ে আসা হয় ট্রফিটি। আর সে বিশেষ ব্যাগ থেকেই ট্রফিটি বের করেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন এবং স্পেনের প্রাক্তন ফুটবলার ইকার ক্যাসিয়াস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দীপিকাই কেন ট্রফির পর্দা সরানোর সুযোগ পেলেন?

আপডেট টাইম : ০৮:৫১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২