ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম, সম্পাদক শেখ ওয়ালি

আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা হয়েছে। জাতীয় সম্মেলনের ১৩ দিন পর ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালি আসিফ ইনান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো।

এর আগে, ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

এদিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতাবলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন মাজহারুল কবির (শয়ন), সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান (সৈকত)। মাজহারুল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আর তানভীর হাসান থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক করা হয়েছেন সাগর আহমেদকে (শামীম)। মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে রাজিবুল ইসলামকে (বাপ্পী), আর সাধারণ সম্পাদক হয়েছেন সজল কুণ্ডু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম, সম্পাদক শেখ ওয়ালি

আপডেট টাইম : ০৮:২৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২