ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কমতির দিকে নিত্যপণ্যের দাম 

অনেক দিন পর নিত্যপণ্যের দাম কিছুটা কমতির দিকে। সব ধরনের চাল, আটা-ময়দার দামসহ কমেছে সয়াবিন তেল ও পাম অয়েলের দাম। ডাল, পেঁয়াজ, আদার দামও কিছুটা কমেছে। সেই সঙ্গে শীতের সবজির দাম কমায় ক্রেতাদের মধ্যে দেখা গেছে স্বস্তি।

টিসিবির তথ্যানুযায়ী, মোটা চাল ৪৮ টাকা কেজি থেকে বিক্রি হচ্ছে ৪৬ টাকা। লতা ও পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজিতে। গত সপ্তাহে এ চাল বিক্রি হয়েছে ৫৫ টাকা কেজি দরে। ৬২ টাকা কেজি দরে বিক্রি হওয়া চাল এ সপ্তাহে ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, পাইজাম চাল প্রতিকেজি ৫৮ টাকা, আটাশ চাল ৬০ থেকে ৬২ টাকা, নাজিরশাইল ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে ময়দার দাম কিছুটা কমে এসেছে। ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া প্যাকেট ময়দা এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজারে দেখা গেছে, রাজধানীর বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫ টাকা লিটার। গত সপ্তাহে এই সয়াবিন বিক্রি হয়েছে ১৭৫ টাকা লিটার। আর ১৮০ টাকা দরের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটার। ১৪০ টাকা লিটার সুপার পাম অয়েল এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৩৫ টাকা লিটার। একইভাবে ১৪৫ টাকা দরে বিক্রি হওয়া পাম অয়েল এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৪২ টাকা লিটার। এছাড়া খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১১৫ টাকা থেকে ১২৫ টাকা। গত সপ্তাহে এর দাম ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।

আমদানি করা ১১০ টাকার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০৫ টাকা কেজি দরে। এছাড়া গত সপ্তাহে ১৩০ টাকা বিক্রি হয় ডাল এ সপ্তাহে ১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কমেছে পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, যা ছিল ৪৫ টাকা কেজি। এছাড়া ৫৫ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৪০ টাকা কেজি দরের আমদানি করা পেঁয়াজ ৩০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

এদিকে শীতের সবজি সরবরাহ বাড়ায় কমেছে টমেটো, সিম, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু ও গাজরের দাম। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ৭০ থেকে ৭৫ টাকায়। প্রতিকেজি শিম ৩০ থেকে ৪০ টাকা, নতুন আলুর কেজি ২৫ থেকে ৩০ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কমতির দিকে নিত্যপণ্যের দাম 

আপডেট টাইম : ০৭:২৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২