ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজ থেকে শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন । মঙ্গলবার (২৫ জুন) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এ মেলার উদ্বোধন করেন তিনি। তিন দিনব্যাপী এ মেলা চলবে বৃহস্পতিবার (২৭ জুন) পর্যন্ত।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দেয়া তথ্য মতে, এ মেলায় সারাদেশ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিনিয়র, জুনিয়র, বিশেষ গ্রুপ ও গাইডসহ ২৬৪ জন অংশগ্রহণ করছেন। ১৯৮টি বিজ্ঞান প্রজেক্ট অংশগ্রহণ করেছে এ মেলায়।
মঙ্গলবার তৃতীয় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডও অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে (কলেজ) ৬২ জন, জুনিয়র (মাধ্যমিক) পর্যায়ে ৬৪ জন এবং প্রতি জেলা থেকে একজনে করে গাইডসহ মোট ১৯২ জন অংশ নেন। এর মধ্যে ছয়জনকে পুরস্কৃত করা হবে।
বুধবার অনুষ্ঠিত হবে তৃতীয় জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। মেলার শেষ দিন বৃহস্পতিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ইতি রানী পোদ্দার, এ জাদুঘরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. নূরুল আলমসহ এতে অংশ নেয়া প্রতিযোগী ও তাদের অভিভাবকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার

৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজ থেকে শুরু হয়েছে

আপডেট টাইম : ০১:১৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯