ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

আদালত প্রাঙ্গণে আসামির মাথা ফাটালেন বাদী

মঙ্গলবার তখন দুপুর। ওই সময় আদালতে হাজিরা দিতে যান বাদী-বিবাদী। হাজিরা দরখাস্ত জমা দিয়ে আদালত প্রাঙ্গণে মামলার ডাকপড়ার অপেক্ষা করছিলেন। একপর্যায়ে পাশের হোটেলের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন ফারুক আহমদ। এ সময় বাদী সাইদুল ইসলাম সাক্ষীদের নিয়ে মামলা আপসের জন্য চাপ দেন। এতে ফারুক আহমদ আপত্তি করায় হাতের কাপ কেড়ে নিয়ে মাথায় আঘাত করেন বাদী সাইদুল ইসলাম। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। এ ঘটনায় পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামির ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। একইসঙ্গে থানার ওসিকে তাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

জানা গেছে, উপজেলার চান্দগ্রাম দক্ষিণ জিনাত গ্রামের সাইদুল ইসলাম জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের আলাউদ্দিন, আজিজুর রহমান, জুবের আহমদ, রাজু আহমদ, ফারুক আহমদকে আসামি করে থানায় মামলা করেন। মামলাটি আদালতে বিচারাধীন। মঙ্গলবার ধার্য তারিখে বাদী-বিবাদী বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যায়।

হাজিরা দরখাস্ত জমা দিয়ে আদালত প্রাঙ্গণে মামলার ডাকপড়ার অপেক্ষা করছিলেন। একপর্যায়ে পাশের হোটেলের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন ফারুক আহমদ। এ সময় বাদী সাইদুল ইসলাম সাক্ষীদের নিয়ে মামলা আপসের জন্য চাপ দেন। এতে ফারুক আহমদ আপত্তি করায় হাতের কাপ কেড়ে নিয়ে মাথায় আঘাত করেন বাদী সাইদুল ইসলাম। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

ফারুক আহমদকে বাঁচাতে গিয়ে তার ভাই আলাউদ্দিন বাদী সাইদুল ইসলামকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় আদালত পুলিশ বাদী সাইদুল ইসলাম ও আসামি আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

আদালত পুলিশের জিআরও পিযুষ কান্তি দাস জানান, এ ঘটনায় থানার ওসিকে আটক সাইদুল ইসলাম ও আলাউদ্দনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে আদালত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

আদালত প্রাঙ্গণে আসামির মাথা ফাটালেন বাদী

আপডেট টাইম : ০৯:৪৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩