ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে তরুণী

রাজশাহীর তানোর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। মঙ্গলবার সকাল থেকে তানোর পৌর এলাকার রায়তান আকচা গ্রামে প্রেমিক গোলাম রাব্বানীর বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অবস্থান নিয়েছেন তিনি।

টনার পর বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক রাব্বানী। এতে মহাবিপাকে পড়েছেন তার পরিবার। গোলাম রাব্বানী আব্দুস সালামের ছেলে। অনশনরত তরুণীও একই গ্রামের বাসিন্দা।

তরুণী জানান, গোলাম রাব্বানীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। রাব্বানী বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক মেলামেশা করেন। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে তিনি রাজি হননি। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে বিষ পান করবেন বলেও জানান ওই তরুণী।

রাজশাহীর তানোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনজুর রহমান বলেন, মঙ্গলবার সকাল থেকে বিষের বোতল হাতে নিয়ে এক তরুণী রাব্বানীর বাড়িতে বিয়ের জন্য অনশন শুরু করেন। দীর্ঘদিন ধরে রাব্বানীর সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিলো বলে শুনেছি।

তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, বিষয়টি তিনি মোবাইলের মাধ্যমে জানতে পেরেছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে তরুণী

আপডেট টাইম : ০৭:২৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩