বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

মানবসেবার অনন্য প্রতীক তাজমিন উর রহমান তুহিন

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

মানবসেবার অনন্য প্রতীক বিশিষ্ট শিল্পপতি তাজমিন উর রহমান তুহিন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের অব:স্কুল শিক্ষক মরহুম আলহাজ্ব আলী আহমেদ মৃধার সন্তান।

শাহ্জালাল মৎস্য এন্ড ডেইরি ফার্ম ও লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সত্ত্বাধিকারী। এছাড়াও তিনি দৈনিক আজকের অগ্রবাণী পত্রিকার সহ-সম্পাদক, আলফাডাঙ্গা প্রেসক্লাবের আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য তিনি।

সম্প্রতি আলফাডাঙ্গার পৌর এলাকার বুড়াইচ মহল্লার স্বামী হারা নিঃসন্তান সীমাহীন অসহায় সালেহা বেগমকে ঘর নির্মাণ কাজের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে শাহ্জালাল মৎস্য অ্যান্ড ডেইরি ফার্ম পক্ষ থেকে তরুণ শিল্পপতি তাজমিনউর রহমান তুহিন নগদ পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়াও যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য বিভিন্ন খেলাধৃলার সামগ্রী, গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, নানা ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং অসহায় মানুষের সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন তিনি।

এ প্রসঙ্গে তাজমিন উর রহমান তুহিন বলেন, সমাজের অসহায় মানুষদের সহযোগিতাসহ বিভিন্ন ভালো কাজে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব মধ্যে পড়ে। যতদিন বেঁচে থাকব জনগণের সেবক হিসেবে মানুষের সেবায় যেন নিয়োজিত থাকতে পারি সবার কাছে এ দোয়া কামনা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com