ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

পূজোর আমেজে সৌম্য-লিটন, জানালেন শুভেচ্ছা

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা পালন করা হয়। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে এ উৎসব পালিত হয়।

এরমধ্যে পূজার আমেজে দেখা গেল লিটন দাস ও সৌম্য সরকারকে। আর সে উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার।

বিপিএলের ব্যস্ততার মাঝেই সরস্বতী পূজা উদ্‌যাপন করলেন তারা। এর মধ্যে সৌম্য সরস্বতী পূজা উদ্‌যাপন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে।

সরস্বতী পূজা উদ্‌যাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন লিটন। সেখানে তিনি লেখেন: ‘সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা।’

লিটনের মতো সৌম্য সরকারও নিজের স্ত্রী প্রিয়ন্তি দেবনাথকে নিয়ে ফেসবুকে ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন: ‘সবাইকে জানাই শুভ সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা।’

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিপিএল লিগে লিটন খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ও সৌম্য সরকার ঢাকা ডমিনেটর্সে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা

পূজোর আমেজে সৌম্য-লিটন, জানালেন শুভেচ্ছা

আপডেট টাইম : ০৮:০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩