সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিদেশি সামরিক ঘাঁটি নিষিদ্ধ করতে অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর চুক্তি স্বাক্ষর জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, কাতারে বৈঠক মঙ্গলবার দীপশিখা মেটি স্কুল স্থাপত্য শৈলীর অনন্য ও আন্তর্জাতিকভাবে সমাদৃত দৃষ্টান্ত কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রচার সম্পাদক পদে খোকন আলীর প্রচারণা জোরদার সাবেক সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশীদকে ঘিরে ‘মিথ্যা তথ্য প্রচার’ বন্ধের দাবি পরিবারের উত্তরখানে চাকু ও রামদাসহ ২ যুবক আটক; পুলিশ দেখে মোটরসাইকেলে পালানোর চেষ্টা

শুটিংয়ে কলির ইতিহাস

  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পঠিত

বিশ্বকাপ শুটিংয়ে এর আগে কখনো পদক পাওয়া দূরে থাক, নির্ধারণী পর্যায়েও খেলতে পারেনি বাংলাদেশ। কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান বিশ্বকাপে ইতিহাস গড়েছেন বাংলাদেশের শুটার কামরুন নাহার কলি। ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে অষ্টম হয়েছেন তিনি।

বিশ্বকাপ শুটিংয়ে কলির এই পারফরম্যান্সকে ইতিহাস হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক শুটার শারমিন আক্তার রত্না। তিনি বলেন, ‘আমরা কখনো বিশ্বকাপ শুটিংয়ে ফাইনাল রাউন্ডে খেলতে পারিনি। কলি সেটি করে দেখাল। তার পারফরম্যান্সে গর্বিত শুটিং অঙ্গন।’

কলি ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশনে ষষ্ঠ হয়েছিলেন। ৬২৮.৪ স্কোর করেন এই শুটার। পদকের জন্য ৮ জন শুটার ফাইনাল রাউন্ড খেলেন। সেই আটজনের মধ্যে কলি অষ্টম হয়েছেন। পদক থেকে স্কোর এবং পজিশন দূরত্ব থাকলেও ফাইনাল রাউন্ডে খেলাটা বাংলাদেশের জন্য বেশ গৌরবের।

গত অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন কলি। সেই প্রতিযোগিতায় তিনি ৬২৯ স্কোর করেছিলেন; যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ স্কোর।

কলির প্রশংসা করে সাবেক শুটার রত্না বলেন, ‘দারুণ ছন্দে রয়েছে কলি। খুব শীঘ্রই আন্তর্জাতিক শুটিং ফেডারেশন র‍্যাংকিং প্রকাশ করবে। ১০ মিটার এয়ার রাইফেল ক্যাটাগরিতে কলি বিশ্বের সেরা দশের মধ্যে থাকার দাবিদার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com