ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

হজ প্যাকেজ চূড়ান্ত হবে আজ

চলতি বছরের হজ প্যাকেজ চূড়ান্ত হবে আজ। এ উপলক্ষে সভা ডেকেছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় হজের প্যাকেজ চূড়ান্ত করা হতে পারে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

ধর্ম মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ প্যাকেজ-২০২৩ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন। এরপর দুপুর দেড়টায় তিনি প্রেস ব্রিফিং করবেন।

জানা গেছে, সভায় ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজচুক্তি করেছে বাংলাদেশ। সে অনুযায়ী চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সিদের হজ করার ওপর নিষেধাজ্ঞাও উঠে গেছে। এ বছর হজের খরচ বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, হজের মূল খরচ বিমান ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। গত বছর বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা ছিল। কিন্তু এবার বিমান বাংলাদেশ এয়ালাইনসের পক্ষ থেকে বিমান ভাড়া প্রস্তাব করা হয়েছে ২ লাখের ওপরে। এটি মেনে নেয়নি ধর্ম মন্ত্রণালয়।

এ ছাড়া সৌদি মুদ্রা রিয়ালের দামও বেড়ে গেছে। বাংলাদেশ অংশের খরচ সর্বনিম্ন রেখে হজ প্যাকেজ ৭ লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা করছে ধর্ম মন্ত্রণালয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

হজ প্যাকেজ চূড়ান্ত হবে আজ

আপডেট টাইম : ০৭:৫৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩