মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ

খেলা চলাকালে প্রকাশ্যে ধূমপান সুজনের

  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬০ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের মোকাবিলায় ব্যাট করছিল খুলনা টাইগার্স। এসময় ড্রেসিংরুমের একটি দৃশ্য হঠাৎ ধরা পড়ে ক্যামেরায়। যেখানে দেখা যায় প্রকাশ্যে ধূমপান করছেন খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বরিশালের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে খুলনা। জয়ের জন্য যখন তাদের শেষ ৪ বলে প্রয়োজন মাত্র ৪ রানের প্রয়োজন, তখনই সরাসরি ম্যাচ সম্প্রচারকারী ক্যামেরার চোখে ধরা পড়ে ড্রেসিংরুমের একটি দৃশ্য।

যেখানে দেখা যায় খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ম্যাচের দিকে নজর দেয়ার পাশাপাশি ধূমপান করে যাচ্ছেন।

বিপিএলে এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। গত আসরে মাঠের মধ্যেই প্রকাশ্যে ধূমপান করেছিলেন আফগানিস্তানের ব্যাটার মোহাম্মদ শেহজাদ। এমন আচরণ, ক্রিকেটের কোড অব কন্ডাক্টের বাইরে থাকায় তাকে সেবার শাস্তিও পেতে হয়েছিল।

এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিদ্যুত বিভ্রাটের সাক্ষী হয় সমর্থকরা। পুরো স্টেডিয়াম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com