ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিবে আমিরাত

বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আরো শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ থেকে প্রফেশনাল, টেকনোলজিস্ট, নার্স ও কেয়ার গিভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বুধবার বিকেলে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ভেন্যু মাদিনা জুমাইরার মিনা আল সালামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ারের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

উভয় দেশের মন্ত্রীর মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আরো শ্রমিক নিতে আমিরাতের মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, মিনিস্টার (লেবার-লোকাল) ফাতেমা জাহান, সংযুক্ত আরব আমিরাতের অ্যাক্টিং এসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি ফর কমিউনিকেশন এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস সায়মা ইউসেফ আলওয়াধসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের জয়েন্ট টেকনিক্যাল কমিটির দ্বিতীয় সভা খুব শীঘ্রই করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে। কর্মীদের দক্ষতার সনদের স্বীকৃতির বিষয়ে উভয় দেশ কাজ করবে বলেও সম্মত হয়।

উল্লেখ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত তিনদিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৩ এ অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি গত ১৪ ফেব্রুয়ারি মিনা আল সালামের টিডিআরএ হলে লেবার সেন্ডিং ও রিসিপিয়েন্ট কান্ট্রির মধ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি মাইগ্রেশন সেক্টরে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরিতে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিবে আমিরাত

আপডেট টাইম : ০৮:৩৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩