ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমেক হাসপাতাল থেকে ৪ দালাল আটক

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে আনসার বাহিনী। বুধবার দুপুরে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশক্রমে পিসি রিপন উদ্দিনের নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার কুচাইতলী এলাকার মৃত আবদুর রহমানের ছেলে আতিকুর রহমান, কুমিল্লা সদর উপজেলার বারপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে হানিফ, কুমিল্লা সদর উপজেলার চানপুর এলাকার দুদু মিয়ার ছেলে ছোটন ও কুমিল্লা সদর উপজেলার চৌয়ারা এলাকার চাষা পাড়া গ্রামের ফজলের ছেলে পারভেজ।

জানা যায়, আটকরা কুমেক হাসপাতালে থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা ও নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত ছিল।

কুমেক হাসপাতাল আনসার বাহিনীর ক্যাম্প ইনচার্জ রিপন উদ্দিন বলেন, সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করা অবস্থায় চার দালালকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মেডিকেল থেকে দালাল আটক করতে আমাদের আনসার বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। আর হাসপাতালে আসা কোনো রোগীর চোখের সামনে যদি এসব দালাল চোখে পড়ে তারা যেনো আমার আনাসার বাহিনীদের খবর দেয়। তারা তাদের দ্রুত চিহ্নিত করে আটক করে ফেলবে। হাসপাতালকে দালালমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

কুমেক হাসপাতাল থেকে ৪ দালাল আটক

আপডেট টাইম : ০৮:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩