বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

উত্তর কোরিয়ায় অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী নিখোঁজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: উত্তর কোরিয়ায় অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী তাঁকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম অ্যালেক সিগলে। ২৯ বছর বয়সী ওই শিক্ষার্থী পিয়ংইয়ংয়ে থাকতেন।

অ্যালেকের নিখোঁজ হওয়ার বিষয়টি জানান তাঁর বন্ধুরা। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে এসব কথা বলা হয়েছে। অস্ট্রেলিয়া ‘জরুরি ভিত্তিতে’ ঘটনার সত্যতা জানতে চেয়েছে উত্তর কোরিয়ার কাছে।

অ্যালেক সিগলেকে পিয়ংইয়ংয়ে আটক করা হয়েছে কিনা-তা নিশ্চিত করতে পারেনি তাঁর পরিবারও। তবে মঙ্গলবার থেকে অ্যালেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে তাঁর পরিবার সূত্র জানিয়েছে। সূত্র আরো জানায়, অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।

বিষয়টিকে ‘অত্যন্ত গুরুতর পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা অস্ট্রেলীয় ওই ছাত্রের পরিবারকে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। আটক হয়ে থাকলে কী কারণে ওই অস্ট্রেলীয় নাগরিককে আটক করা হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এদিকে, দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রী বলেছেন, অ্যালেক সিগলেককে আটকের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা যোগাযোগ করেছেন উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনিও।

সিগলিক গত বছর থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে বসবাস করছেন। তিনি দেশটির কিম ইল-সাং ইউনিভার্সিটিতে কোরিয়ান সাহিত্যে মাস্টার্স পড়ছেন। পাশাপাশি একটি ব্যবসাও পরিচালনা করেন সেখানে। দেশটিতে পশ্চিমা পর্যটকদের ভ্রমণের ব্যবস্থা করতেন তিনি।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com