ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আর্জেন্টিনার পর ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার পর এবার একই অঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ দেশ মেক্সিকোর পক্ষ থেকে ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ঢাকায় দেশটির দূতাবাস খোলার ঘোষণা দেয়। এতে চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে দূতাবাস খোলার সম্ভাবনার কথা বলা হয়েছে।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্রসচিব মার্সেলো এব্রার্ড এবং এ বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস খোলার ঘোষণা দেন।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৭০ মিলিয়নের দেশটি বর্তমানে মধ্য এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মেক্সিকো বাংলাদেশের সঙ্গে ব্যবসা সহযোগিতা বাড়াতে আগ্রহী, বিশেষ করে ওষুধ, কৃষি এবং প্রযুক্তি খাতে।

এদিকে মেক্সিকোর ঢাকায় দূতাবাস খোলার বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রণালয় ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে। মেক্সিকো এ বছরের সেকেন্ড হাফে দূতাবাস খুলবে।

তিন আরো বলেন, আশা করা হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরের দিকে প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফর করবেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী। সে সময় দেশটি ঢাকায় দূতাবাস চালু করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

আর্জেন্টিনার পর ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো

আপডেট টাইম : ০৮:১৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩