ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গায়ে আগুন, নিহত ১

নাটোরের সিংড়ায় আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার রাতে ঐ উপজেলার ইতালি ইউনিয়নের কুমগ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বরের ছেলে।

আহত তিনজন হলেন- আব্দুর রাজ্জাক, মন্টু এবং আব্দুর রউফ। আব্দুর রাজ্জাককে গুরুতর অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইতালি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রাত ১০টার দিকে কুমগ্রাম বাজারে রাজ্জাক হুজুরের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগে। ঐ সময় সবার সঙ্গে জগদীশ আগুন নেভাতে এগিয়ে আসে। এক পর্যায়ে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে জগদীশের গায়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গায়ে আগুন, নিহত ১

আপডেট টাইম : ০৮:১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩