মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন বনানীতে অবৈধ শিশা বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৪ কেজি শিশা জব্দ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা খান ডেঙ্গুতে আরো ২৫ জন হাসপাতালে ভর্তি সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু ডাক বিভাগের আধুনিকায়নে ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করেছে ডাক অধিদপ্তর ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় ছাড়া সারচার্জ বাড়াল বিকডা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ ও প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত।

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৭০ বার পঠিত

দেশের তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দুই বিভাগে বাড়তে পারে তাপমাত্রাও।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এসময় রংপুর ও রাজশাহী বিভাগে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবাণী নেই। তাই কোনো সংকেতও দেখাতে হবে না।

এছাড়া শনিবার সারা দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com