সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরানি পণ্যবাহী জাহাজে গুলি করে নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন বাহিনী : ট্রাম্প রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হাইকোর্টে সপ্তাহে ২ দিন বিচারকাজ চলবে ভার্চুয়ালি

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

 ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়া যাওয়ার পথে যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কের পথে পথে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে মহাসড়কের দ’ুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। সকাল পৌনে নয়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়ক অতিক্রম করার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমবেত ছাত্র জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় এবং তাদের শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে।

তারেক রহমান বাসের ভিতর থেকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সমবেত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সাড়া দেন।এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান তাঁর পাশে ছিলেন। যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের গোলচত্বর ছাড়াও মহাসড়কের সিরাজগঞ্জ অংশের সয়দাবাদ, মুলিবাড়ী,কড্ডার মোড়, কামাখন্দের ঝাউল, বাগবাড়ী, রায়গঞ্জের নলকা, হাটিকুমরুল গোলচত্বর, ভুঁইয়াগাঁতী বাজার ও চান্দাইকোনা বাজারে বিএনপি’র বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় বেলকুচি-চৌহালী উপজেলার বিএনপি দলীয় সংসদ সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. আমীরুল ইসলাম খান আলীম ও চান্দাইকোনা বাজারে রায়গঞ্জ-তাড়াশের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক বিপুলসংখ্যক নেতাকর্মীসহ জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com