ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রমজানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আসন্ন রমজানে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, রমজান মাসে জ্বালানি সরবরাহ নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে ভারত থেকে ডিজেল আসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৮ মার্চ ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধনের মাধ্যমে উত্তরাঞ্চলে ডিজেলের ঘাটতি পূরণ হবে। এর মাধ্যমে নিরবচ্ছিন্ন ডিজেল পাবে বাংলাদেশ। যে ডিজেল আসবে তার মান ভালো।

দেশের উত্তরাঞ্চলের জ্বালানি সংকট কাটাতে চালু হচ্ছে ফ্রেন্ডশিপ পাইপলাইন। প্রথমবারের মতো অন্য দেশ থেকে সরাসরি পাইপলাইনে দেশে আসছে জ্বালানি তেল। এতে জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরের ১৬ জেলার মানুষ।

চলতি মাসের ১৮ তারিখ ভার্চুয়ালি যুক্ত হয়ে তেল আনার এ কার্যক্রম উদ্বোধন করবেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরবরাহ শুরু হলে দীর্ঘদিনের জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরাঞ্চলের মানুষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

রমজানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০১:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩