ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ট্রাম্প-মোদির বড় ঘোষণা,বিরাট বাণিজ্যিক চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের ফাঁকে আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা একটা বড় ঘোষণা করতে চলেছি, বিরাট বাণিজ্যিক চুক্তি।’

ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, ‘বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ মোদির সঙ্গে বৈঠকের আগে গতকালই ট্রাম্প বলেছিলেন, ভারতের উচিত বর্ধিত শুল্ক তুলে নেয়া। এ নিয়ে তিনি মোদির সঙ্গে কথা বলবেন। ট্রাম্পের এমন মন্তব্যের পরই ইন্দো-মার্কিন শুল্ক বিবাদে লাগাম টানার জল্পনা তুঙ্গে উঠেছে।
আজ থেকে ওসাকায় শুরু হয়েছে দুইদিনব্যাপী জি-২০ সম্মেলন। সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করেছেন টাম্প। ট্রাম্প আগেই বলেছিলেন, ‘আমি মনে করি, আমরা বিরাট একটা ঘোষণা করতে চলেছি। বিরাট একটা বাণিজ্যিক চুক্তি। বাণিজ্য ও উৎপাদন ক্ষেত্রে ভারতের সঙ্গে আমরা বড় কাজ করছি।’

ট্রাম্পের সঙ্গে আলোচনাটির বিষয়বস্তু ‘বৃহত্তর ক্ষেত্র’ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদিও বলেছেন, ‘প্রযুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অবধারিতভাবেই বাণিজ্য নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করতে আমরা বদ্ধপরিকর।’

অন্য দিকে বিশ্বের বৃহৎ অর্থনীতির এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর তৎপরতাও শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখেল সাংবাদিকদের বলেছেন, ‘খুব শিগগিরই উভয় দেশের বাণিজ্যমন্ত্রী বৈঠক করে এই বিবাদের সুষ্ঠু সমাধানের পথ বের করার চেষ্টা করবেন।’

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা বেশ কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে অ্যালুমিনিয়াম এবং স্টিল আমদানির উপর শুল্ক আরোপ করায় ভারতের বৈদেশিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়ে। এতদিন এসব পণ্য আমদানি করতে ভারতকে কর দিতে হতো না।

মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের ঠিক দুই সপ্তাহ পর গত ১৫ জুন ভারতও পাল্টা শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করে এমন ২৮টি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে মোদি সরকার। তারপর থেকেই দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে কিছুটা শীতল ভাব শুরু হয়।

ভারতের এমন সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমরা এত বোকা দেশ নই। ভারতকে দেখুন, বন্ধু দেশ। প্রধানমন্ত্রী মোদি এত ভালো বন্ধু। কিন্তু কী করেছেন! মোটরসাইকেলের ওপর ১০০ শতাংশ শুল্ক বাড়িয়েছেন। অথচ আমরা এক পয়সাও শুল্ক নিই না।’

ট্রাম্পের এমন মন্তব্যের পর ভারত শুল্কহার ৫০ শতাংশ কমিয়ে দেয়। কিন্তু ট্রাম্প তারপরও বলেছেন, তা সত্ত্বেও ওই হার অযৌক্তিক। জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদির বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল এটাই। তবে বৈঠকের পর ট্রাম্প-মোদির বড় ঘোষণাটা আসলে কী তা জানা না আন্দাজ করা যাচ্ছে এই ইস্যুতো হয়তো সমঝোতায় পৌঁছেছেন দুই নেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ট্রাম্প-মোদির বড় ঘোষণা,বিরাট বাণিজ্যিক চুক্তি

আপডেট টাইম : ১০:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯