ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আজ (বৃহস্পতিবার) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডের একটি জিতেছে বাংলাদেশ, আর অন্যটি হয়েছে পরিত্যক্ত। তাই শেষ ম্যাচের ওপর নির্ভর করছে সিরিজের ভাগ্য।

ঘরের মাঠে প্রথম দুই ম্যাচেই আইরিশদের তেমন একটা পাত্তা দেয়নি বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে অ্যান্ড্রু-ব্যালবার্নিদের ১৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও টাইগাররা পেয়েছিল ৩৪৯ রানের বিশাল সংগ্রহ। তবে বৃষ্টির কাছে হেরে ম্যাচটা আর জেতা হয়নি তামিম ইকবালের দলের।

যদিও সিরিজ জয় এখনও নিশ্চিত হয়নি, তবে শেষ ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ। কারণ প্রথম দুই ম্যাচেই আইরিশদের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছে তামিম ইকবালের দল। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জয় তো অন্যতম বড় অনুপ্রেরণা টাইগারদের জন্য।

মোটামুটি চাপুমুক্ত থেকেই আইরিশদের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। তাই এ ম্যাচে টাইগারদের স্কোয়াডেও খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। সবশেষ ম্যাচের স্কোয়াড নিয়েই এ ম্যাচেও মাঠে নামতে পারে দলটি।

আগে দুই ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামা হয়নি মেহেদি হাসান মিরাজের। তবে ইনজুরি এখন কিছুটা সেরেছে। তাই এ ম্যাচের একাদশে জায়গা পেলেও পেতে পারেন ডানহাতি এ অলরাউন্ডার। সেক্ষেত্রে বাদ পড়তে হবে নাসুম আহমেদকে। অবশ্য নাসুমের বাদ পড়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ।

এদিকে, সিরিজের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচেই সুযোগ পাননি জাকির হাসান। শেষ ম্যাচে তাই একবার সুযোগ পেতে পারেন বাঁহাতি এ ব্যাটার। তবে সেক্ষেত্রে জায়গা ছাড়তে হবে ইয়াসির আলী রাব্বিকে। আগের ম্যাচে দলে জায়গা পাননি মুস্তাফিজুর রহমান। তার বদলি হিসেবে নামানো হয়েছিল হাসান মাহমুদকে। শেষ ম্যাচেও হয়তো সেটাই করা হতে পারে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২টায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসান, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন এবং হাসান মাহমুদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আপডেট টাইম : ০৮:২১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩