সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

রাতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ৫ ঘণ্টা বন্ধ থাকবে

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

সিলেটের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৫ ঘণ্টা বন্ধ থাকবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সেতুর অ্যাপ্রোচে ধসে যাওয়ায় বেইলি সেতু নির্মাণের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জ।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় যান চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক।

জানা যায়, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সেতুর সুনামগঞ্জের দিকের অ্যাপ্রোচের মাটি এর আগেও কয়েকবার ধসে যায়। সেখানে বেইলি সেতু নির্মাণ করে সড়ক চলাচল উপযোগী করে সড়ক বিভাগ। ধসে যাওয়া অংশে ব্লক ফেলাসহ এখনো সংস্কার কাজ চলমান আছে। এর মধ্যেই নতুন করে সিলেটের দিকের অ্যাপ্রোচের মাটি ধসে গেছে। এতে সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাই সিলেটের দিকের অংশেও নতুন করে বেইলি সেতু নির্মাণ করার জন্য আজ রাত থেকে ভোর পর্যন্ত সড়ক বন্ধ রেখে সেতু নির্মাণ করা হবে। এতে সিলেট-ঢাকা থেকে ভোরে আসা দূরপাল্লার বাসের যাত্রীরা সাময়িক বিপাকে পড়ার কথা জানিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা।

শ্যামলী বাসের সুনামগঞ্জের এজেন্ট হোসেন আহমেদ বলেন, রোজার জন্য সেহরির সময় কিছুটা অতিরিক্ত সময় যায় বাসের। বাস আসতে আসতে ভোর হয়ে যায়। ততক্ষণে সেতু নির্মাণ হয়ে যাওয়ার কথা। এরপরও অনেক বাস ৬টার আগে চলে আসতে পারে। তারা কিছুটা বিপাকে পড়বে। তারা সেতু চালু না হওয়া পর্যন্ত সুনামগঞ্জে আসতে পারবে না।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক বলেন, সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জের সদরপুরে সেতুর অ্যাপ্রোচ মাটি সড়ে যাওয়ায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বেইলি সেতু সংযোগের মাধ্যমে যান চলাচল অব্যাহত রাখতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সড়ক বন্ধ রাখা হবে। এ সময় বাস, ট্রাক সুনামগঞ্জে না ঢোকার আহ্বান জানাচ্ছি। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com