শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প সুনামগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা পেল বাংলাদেশ

রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

এল ক্লাসিকোতে আবারও রোমাঞ্চ ছড়াতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম পর্বে ১-০ গোলের জয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সা। এবার দ্বিতীয় বাধা পার করতে পারলেই ফাইনালে চলে যাবে কাতালানরা।

বুধবার (৫ মার্চ) রাত ১টায় ন্যু ক্যাম্পে কোপা দেল রে সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আগের পর্বে ১-০ গোলের জয়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরি ভাবাচ্ছে বার্সা কোচকে। ইনজুরিতে খেলতে পারবেন না ওসমান ডেম্বেলে, মিডফিল্ডার পেদ্রি, ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন। সে তুলনায় ইনজুরি নিয়ে নির্ভার রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

তবে চাপের মধ্যেও ঘুরে দাঁড়ানোর কঠিন মানসিকতার কথা জানেন বার্সা কোচ। তাই রিয়াল যে ফিরতি পর্বে ঘুরে দাঁড়াতে চাইবে সেটা জেনেই সতর্ক থাকছেন তিনি। লিগের শেষ ম্যাচে বেনজেমার দ্রুততম হ্যাটট্রিকে বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছেন জাভি। আবার ম্যাচটিতে ফিরেছেন ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার।

ফলে বার্সার জন্য এবারের পরীক্ষা বেশ কঠিনই হতে চলেছে। অন্যদিকে গোল ব্যবধান ঘুচিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া হয়ে রয়েছে মাদ্রিদ শিবির। দলের তারকাদের নিয়ে তাই বাড়তি পরিকল্পনা করছেন আলচেলত্তিও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com